মহামারি করোনা ব্যাধির কারণে মৃত ব্যক্তিদের সৎকার বা দাফন-কাফনে সাধারণ মানুষ ভূমিকা রাখতে না পারায় আত্মীয়দের অবর্ণনীয় দুঃখ-কষ্ট ভোগ করতে হয় — এই বিষয়টি উপলব্ধি করে চাকলা পাড়া আল এহসান জামে মসজিদ দাফন কমিটির আবেদনের প্রেক্ষিতে ডাস ঝিনাইদহ-এর উদ্যোগে ও মাসুদ করিমের সহায়তায় তাদের প্রয়োজনীয় পিপিই প্রদান করা হয়, যাতে দাফন কমিটি জরুরি দাফন কাজে প্রশাসনকে যথাযথ সহায়তা করতে পারে।