আউট অব স্কুল চিলড্রেন শিক্ষা কর্মসূচির (PEDP-4) আওতায় ঢাকার মোহাম্মদপুর থানার শিক্ষক-শিক্ষিকা ও সুপারভাইজারদের জন্য ২৩ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ১২ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় মিরপুরের বার্ডো অডিটরিয়ামে। আয়োজনে ছিল জেলা শিক্ষা ব্যুরো, ঢাকা এবং বাস্তবায়ন সহায়ক সংস্থা হিসেবে ব্র্যাক শিক্ষা কর্মসূচি। ডাসের শিক্ষা প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা ও সুপারভাইজাররা সহযোগী সংস্থা হিসেবে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।