নৌবন্দরে পরোক্ষ ধূমপানের বর্তমান অবস্থা পর্যবেক্ষণে গত ০২ নভেম্বর ২০২২ দি ইউনিয়ন এর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভলপমেন্ট এ্যাক্টিভিটিস অফ সোসাইটি -ডাস্ ও বাংলাদেশ তামাক বিরোধী জোট – বাটা’র যৌথ আয়োজনে সংগঠনদ্বয়ের সদস্যবৃন্দ সদরঘাট টু চাঁদপুর যাত্রা করে। যাত্রাকালে তারা পর্যবেক্ষনের উপর ভিত্তি করে সংক্ষিপ্ত মৌখিক প্রতিবেদন নিয়ে চাঁদপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান স্যারের সাথে সাক্ষাত করে। সাক্ষাতে প্রতিনিধিদল জেলায় টাস্কফোর্স কমিটির সভার নিয়মিতকরণ এবং তাদের দেয়া প্রতিবেদনের উপর যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য ডিসি মহোদয়কে অনুরোধ করেন। আলোচনান্তে ডিসি মহোদয় তার জেলার সকল পাবলিক প্লেসকে ধূমপানমুক্ত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে উপস্থিত সকলকে আশ্বাস প্রদান করেন।