ডেভলপমেন্ট এ্যাকটিভিটিস অফ সোসাইটি – ডাস্ এর উদ্যোগে ৩ ডিসেম্বর ২০২২ গোয়ালন্দ ঘাট বাজারে জনস্বাস্থ্য রক্ষায় সকল ধরণের নৌপরিবহন ও পাবলিক প্লেসে ধূমপান বন্ধের জন্য ভিজিলেন্স টীমের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ডাসের পক্ষে তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের টীম লীডার জনাব আমিনুল ইসলাম বকুল সহ প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ, ডাস বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব আমিনুল ইসলাম লিন্টু সহ তামাক বিরোধী জোটের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং ভিজিলেন্স টীমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।