পাবলিক প্লেস ও পাবলিক পরিবহন ধূমপানমুক্ত করার মাধ্যমে জনগণকে পরোক্ষ ধূমপানের ক্ষতিকর দিক হতে রক্ষা করতে সকল পরিবহন শ্রমিক সংগঠনদের ঐকান্তিক সহযোগিতাকে সাধুবাদ জানিয়েছেন বক্তারা। তারা বলেন পাবলিক প্লেস ও পাবলিক পরিবহন শতভাগ ধূমপানমুক্ত হলে জনগণ উপকৃত হবে। অদ্য ১৪ আগস্ট ২০২২ সকাল ১০.৩০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভলপমেন্ট এ্যাক্টিভিটিস অব সোসাইটি-ডাস্ ও বাংলাদেশ তামাক বিরোধী জোট-বাটা’র যৌথ আয়োজনে এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও দাতাসংস্থা দি ইউনিয়নের যৌথ সহযোগিতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে “গণপরিবহনে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে করণীয়”- শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।